অন্যান্য

প্রিয় গান-২ (মেঘ নেমে এলো তার জানালার কাছে)

মেঘ নেমে এলো তার জানালার কাছে
হাওয়া ডেকে নিল তার আলগোছে মন
কি জানি তোমার মনে আছে কি না আছে
মুখে যে বলেনি কিছু আমি সেই জন

শুকনো পাতাতে হওয়া সারাটি দুপুর
যার লোভে বাজিয়েছে কিশোরী নূপুর
যার টানে ভাসে ঘর ও দুটি নয়ন
তুমি কি জাননা শুধু আমি সেই জন

ছলকে উঠেছে জল দুলছে বাতাস
বলে যাও তার কথা ধরনী আকাশ
তোমার পায়ের কাছে হে মহাজীবন
রেখেছি আমার প্রেম আমিই সে জন

শিল্পীঃ রুপঙ্কর বাগচী।

      Megh-Neme-Elo-Aaj
মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

8 thoughts on “প্রিয় গান-২ (মেঘ নেমে এলো তার জানালার কাছে)

    1. আপনাকেও … আমার কাছে সিডি নেই। গান গুলো ইউটিউব থেকে এম পি-3 করেছি, অনেকটা নিজের জন্যিই বলতে পারেন ।

  1. ব্লগে এমন মাঝে মাঝে অডিও গান শোনার ব্যবস্থা থাকলে মনটা রিফ্রেশ হয়।
    গীতিকথা কথা এবং সরাসরি অডিও শেয়ার করার জন্য ধন্যবাদ স্যার। :)

Comments are closed.