অন্যান্য

এলেবেলে-৩

গতরাতে তুষার পাত হলো তাই সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে বাড়ির সামনের তুষার পরিস্কার করার আগে ভাবলাম ফেসবুকটা একবার দেখে নিই । প্রথমেই চোখ পড়লো এক আমেরিকা প্রবাসী বাঙালী দুইটা ধর্মের নাম নিয়ে বুদ্বিজীবী টাইপের পোষ্ট দিলেন এগুলো নাকি ধর্ম নয় । সকালেই মেজাজ খারাপ হলো ।
আমি নিজে যে ধার্মিক তা নয় …
বরং উলটো । তাই বলে অন্যের ধর্মকে হেয় করার অধিকার আমার নেই , নিজের ধর্মের তো নয়ই (আমি বলি ওটা পৈতৃক সম্পত্তি ) ।
আমদের মধ্যে কিছু মানুষ আছেন নিজে ধর্ম এর নিয়ম কানুন পালন করুন আর নাই করুন অন্যে পালন করছে কিনা তা নিয়ে চিন্তার অবকাশ নেই ।
আবার অন্যের ধর্ম হলে তো কথাই নেই তাকে কি ভাবে ছোট বা বিতর্কিত করা যায় তার নিরন্তর চেষ্টা

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।