লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো আঁখি খোলো।
প্রিয়তম! এতদিনে বিরহের
নিশি বুঝি ভোর হলো।।
মজনু! তোমার কাঁদন শুনিয়া মরু-নদী পর্বতে
বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথে।
আজি দখিনা বাতাস বহে অনুকূল,
ফুটেছে গোলাপ নার্গিস ফুল,
ওগো বুলবুল, ফুটন্ত সেই
গুলবাগিচায় দোলো।।
বনের হরণ-হরিণী কাঁদিনী পথ দেখায়েছে মোরে,
হুরী ও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধ’রে
পথ দেখায়েছে মোরে।
আমার নয়নে নয়ন রাখিয়া
কি বলিতে চাও, হে পরান-পিয়া!
নাম ধ’রে ডাকো ডাকো মোরে স্বামী
ভোলো অভিমান ভোলো।।
Related Articles
আবার ভালবাসার সাধ জাগে
আবার ভালবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ, আমার চোখে আজ নূতন লাগে । যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধুলি রাগে । আবার ফাগুন সমীর কেন বহে ? আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে । তব বনের বুকে ঝরণা সম কে […]
মোরা আর জনমে
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।। তমাল তরু চাঁপা-লতার মত জড়িয়ে কত জনম হ’ল গত, সেই বাঁধনের চিহ্ন আজো জাগে জাগে হিয়ার থরে থরে।। বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন। বনের কপোত কপোতাক্ষীর তীরে পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে চিরতরে হ’ল […]
নয়ন ভরা জল গো
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।। ফুল যদি নিই তোমার হাতে জল রবে গো নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।। মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে। পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি […]

