আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে ॥
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
যাব না যাব না গো যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে–
এই নিরালায়
এই নিরালায় রব আপন কোণে।
যাব না এই মাতাল সমীরণে ॥
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায়
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে ॥
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
বসন্তের এই মাতাল সমীরণে ,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ
Related Articles
যেতে দাও যেতে দাও
যেতে দাও যেতে দাও গেল যারা। তুমি যেয়ো না, তুমি যেয়ো না, আমার বাদলের গান হয় নি সারা ॥ কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার, বনের অঞ্চল কাঁপে চঞ্চল– অধীর সমীর তন্দ্রাহারা ॥ দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো। বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে, যেমন নদীর ছলোছলো জলে ঝরে […]
ফিরবে না তা জানি, তা জানি–
ফিরবে না তা জানি, তা জানি– আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥ গাঁথবে না মালা জানি মনে, আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে ওই পরশের পিয়াস আনি॥ কোথায় তুমি পথভোলা, তবু থাক্-না আমার দুয়ার খোলা। রাত্রি আমার গীতহীনা, আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 […]
সুখে আমায় রাখবে কেন
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক-না গো সুখ জ্বলে ॥ যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি– তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে ॥ যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান– তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ। হার মেনেছি, মিটেছে ভয়– তোমার জয় তো আমারি জয় ধরা দেব, তোমায় আমি ধরব […]

