কবিতা

ভালবাসার সুখ

নিস্তব্ধতার মাঝে মাঝে
অপরাহ্নের এই যে চোরা বিষণ্ণতা
এতেও এক ধরণের সুখ জড়িয়ে থাকে
তোমার আমার ভাবনার মাঝে
আর কেউ আসতে পারে না ,
সেখানে  শুধুই আমরা দুজন
সুখের জাল বুনে যাই ।

এবার সময় এসেছে …
অনেক দূরের পথ পাড়ি দিতে হবে একাকী
কিন্তু  ঠিকানা সেই একই
যেখানে দেখা হবে দুজনায় ।
ভালোবাসা হল হৃদয়ের স্পন্দন
তবে তোমার আমার মিলনে
এত প্রতিবন্ধকতা কেন  ?

সত্যি যদি চলে যাই …
নিশুতি রাতে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে দেখো,
একটি তারা একা আকাশের গায়ে
আজও আছে তোমার অপেক্ষায়
মহাকাশের অনন্ত সীমায় ।।

 

      valobasar sukh
মিমি
আমি মানুষকে বিশ্বাস করতে ভালবাসি । সম্পর্ক গড়ায় বিশ্বাসী ,ভাঙায় নয় । ভালবাসি মনের কথা ভাগ করে নিতে , আর সেই জন্য এখানে এসেছি ।

4 thoughts on “ভালবাসার সুখ

  1. এখানকার মন্তব্য আমার মেইল অ্যাড্রেস এ চলে যাচ্ছে । আমি সেটা চাইছি না তাই কি করলে জি মেল এ যাবে না জানতে পারলে ভালো হত।

    মিতা, অনুগ্রহ করে জানাবেন ।

Comments are closed.