ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে।
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥
দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,
নেবার মানুষ জানি নে তো কোথায় চলে–
এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥
মিলবে না কি
মোর বেদনা তার বেদনাতে–
গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।
আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে–
গেল যখন আশার বচন গেছে রেখে॥
Related Articles
তুমি যে আমারে চাও আমি সে জানি
তুমি যে আমারে চাও আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥ এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥ সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে কত সুরে ডাক দাও আমি সে জানি। সারা হলে দে’য়া-নে’য়া দিনান্তের শেষ খেয়া কোন্ দিক-পানে বাও […]
অল্প লইয়া থাকি
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়। কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে “হায় হায়’ ॥ নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥ যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়। তোমাতে […]
ডেকো না আমারে,ডেকো না, ডেকো না
ডেকো না আমারে,ডেকো না, ডেকো না। চলে যে এসেছে মনে তারে রেখো না ॥ আমার বেদনা আমি নিয়ে এসেছি, মূল্য নাহি চাই যে ভালোবেসেছি, কৃপাকণা দিয়ে আঁখিকোণে ফিরে দেখো না ॥ আমার দুঃখজোয়ারের জলস্রোতে নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে। দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে– আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকো না ॥ “ডেকো […]

