বিগত শেষ-সংশয়; স্বপ্ন ক্রমে ছিন্ন,
আচ্ছাদন উন্মোচন করেছে যত ঘৃণ্য,
শঙ্কাকুল শিল্পীপ্রাণ, শঙ্কাকুল কৃষ্টি,
দুর্দিনের অন্ধকারে ক্রমশ খোলে দৃষ্টি।
হত্যা চলে শিল্পীদের, শিল্প আক্রান্ত,
দেশকে যারা অস্ত্র হানে, তারা তো নয় ভ্রান্ত।
বিদেশী-চর ছুরিকা তোলে দেশের হৃদয়-বৃন্তে
সংস্কৃতির শত্রুদের পেরেছি তাই চিনতে।
শিল্পীদের রক্তস্রোতে এসেছে চৈতন্য
গুপ্তঘাতী শত্রুদের করি না আজ গণ্য।
ভুলেছে যারা সভ্য-পথ,সম্মুখীন যুদ্ধ,
তাদের আজ মিলিত মুঠি করুক শ্বাসরুদ্ধ,
শহীদ-খুন আগুন জ্বালে, শপথ অক্ষুণঃ
এদেশ অতি শীঘ্র হবে বিদেশী-চর শূন্য।
বাঁচাব দেশ, আমার দেশ, হানবো প্রতিপ,
এ জনতার অন্ধ চোখে আনবো দৃঢ় লক্ষ্য।
বাইরে নয় ঘরেও আজ মৃত্যু ঢালে বৈরী,
এদেশে-জন বাহিনী তাই নিমেষে হয় তৈরী।।
Related Articles
গাছের নিকটে যাও
গাছের নিকটে যাও, দেখবে সমস্তকিছু ভুল এমন গরিমা কিন্তু নিশ্চিতই তোমার সাজে না, তুমি খুব সাদামাটা তুমি খুব পত্রপুষ্পহীন গাছের নিকটে যাও, গাছের নিকটে বিদ্যা শেখো। তোমার কিছুই নেই, গাছের রয়েছে ডালপালা রয়েছে আলো ও গন্ধ, রয়েছে সবুজ ভরপুর, গাছের নিকটে গেলে ছায়া পাবে শান্তি কিছু পাবে তোমার রয়েছে দুঃখ, গাছের রয়েছে সি্নগ্ধ ছায়া, গাছ […]
মা দিবস
মা তো আছেন সব দেখে নিবেন, বুঝে নিবেন, সামলে নিবেন এখন, যখনতখন, অকাতরে, নির্বিচারে সব ভার চাপাই- বন্দিনী মা, আমাদের করতলে! একাকিনী! নিঃশ্বাস ভারী, কুঁজো হয়ে মুখ বুঁজে শিঁরায় টান পড়া পায়ে ছুটাছুটি আমাদের আব্দারে, বেঢপ বেয়াদবির আহ্লাদে! মাঝে মাঝে মা চ্যাচাঁন অস্থিরতায় দাপিয়ে চলেন এ ঘরে, ও ঘরে- সচকিত ছেলে প্রিয়া কে বোঝায় আরে […]
জেলগেটে দেখা
সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়লো ঘরের মধ্যে আজ তুমি আসবে । সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে । যদিও উত্তরের বাতাস হাড়েঁ কাঁপন ধরিয়ে দিয়ে বইছে , তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম, আজ তুমি আসবে । সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগ্রেটে আগুন ধরিয়ে দিল । […]

