খর স্রোতে খড় ভেসে যায়।
সে কি হারায়? হারিয়ে যায়?
খরের আগায় একটি পোকা
তর পেয়ে যায়, তর পেয়ে যায়।
আয়না বড় ব্যপ্ত
ওকে আঁজলা ভরে দ্যাখ।
তারণ মানে কেমন বাওয়া
কোন তরণী কেমন হাওয়া লাগছে পালেঃ
কালই জানে। কালই জানে
যাপন মানে, জীবন মানে।
Related Articles
আপন-পিয়াসী
আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায়।। আমারই মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকোর সুধা-চোর আসে নিশীথে স্বপনে জোছনায়।। আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম, অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।। আমারই রচিত কাননে বসিয়া পরানু পিয়ারে মালিকা […]
দেশলাই কাঠি
আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না; তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ— বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস; আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেধেছিল? ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন— আমাকে অবজ্ঞাভরে না-নিভিয়ে ছুঁড়ে ফেলায়! কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাত্ আমি একাই— ছোট্ট একটা […]
লজ্জা
আমি জানি, সে তার প্রতিকৃতি কোনোদিন ফটোতে দেখেনি, আয়নায়, অথবা সন্দ্বীপে বসে যেরকম সর্বনাশা সমুদ্রে দেখা যায়, তার জলে মুখ দেখে হঠাৎ লজ্জায় সে শুধুই ম্লান হতো একদিন । আমি জানি পিঠ থেকে সুতোর কাপড় কোনোদিন খোলেনি সে পুকুরের জলে, -লজ্জা, সমস্ত কিছুতে লজ্জা ; কন্ঠে, চুলের খোঁপায়, চোখের তারায়। আমি জানি আসন্নপ্রসব-অপরাধে, অপরাধবোধে স্ফীতোদর […]
