উত্তর-বিশ্বায়নে তুই অবন্তিকা একেবারে
পালটে গিয়েছিস রেড ওয়াইন সফ্ট ড্রাগস
ক্যাজুয়াল সেক্স দ্রুতিদেবী হতে গিয়ে
পুড়ে ঝামা হয়ে গেলি কিনা চাকরি বদল
শহর বদল করলি কতবার এই নিয়ে
মন তোর ভরে না কিছুতে টানা কাজ
স্মার্টফোন প্রোজেক্ট রিপোর্ট কাঁধে
ল্যাপটপ কোক বারগার পিৎজা সিগারেট
রাত জেগে সপ্তাহান্তে বিঞ্জ পার্টি
নতুন মডেল-গাড়ি পালতু বয়ফ্রেন্ড
হাইহিলে দৌড়ে ধরতে চলেছিস দ্রুতি…
Related Articles
ভয়ের চোটে
অঙ্ক নিয়ে বসলে আমার কখন কী যে হয় টেবিলটাও পর হয়ে যায় বইগুলো সব ভয়। ভয়ের চোটে ভাবতে থাকি শহর ভেঙে কেউ দালান কোঠা বিছিয়ে দিয়ে তোলে খেতের ঢেউ। রাস্তাগুলো নদী এবং গলিরা সব খাল ইলেকট্রিকের খাম্বাগুলো পাল্টে হলো তাল। মোটরগাড়ি গরুর পালে হাম্বা তুলে হাঁটে পুলিশগুলো গুলিস্তানে নিড়ানি ঘাস কাটে। আব্বা হলেন কাকতাড়ুয়া আম্মা […]
দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা
দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা তখন তুমি সাঁকোর পরে একা মড়মড়িয়ে ভাঙছে তখন সাঁকো, সাঁকোর নীচে খরস্রোতা বান বাঁধ ভেঙেছে নগর ছত্রখান চেঁচিয়ে বলি, বাঁচতে হলে বাঁকো। তখন তুমি নিজের দিকে ঝুঁকে গোপন কিছু লুকিয়ে নিলে বুকে শুধিয়েছিলে, তুমি কোথায় থাকো? আমি থাকি বজ্রে, বন্যা-জলে যেসব ব্যথা অন্ধকারে জ্বলে, বাঁচতে হলে আমার সঙ্গে বাঁকো। দৈবক্রমেই তোমার […]
কথোপকথন-৭
তোমার চিঠি আজ বিকেলের চারটে নাগাদ পেলাম। দেরী হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্যে কান্নাকাটি? মনকে পাথর বানাও। চারুলতা আসছে আবার। দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লেখোনি এক ফোঁটাও। পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও। আসবে কি সেই রেস্টুরেন্টে সিতাংসু যার মালিক? রুপোলী ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক।
