লেখা আমার মা,
আমায় ছেড়ে যেন তুমি কোথাও যেও না ….
এই যে এত আলস্য আর নিজেকে এত ঘৃণা
ঘোষিত নির্বিবেক থেকে অমানদক্ষিণা,
এ-সব থেকে নিষ্ক্রমণের তেমন কোনো ভূমি
থাকলে পরে সেই মাটিতে পৌঁছে দিও তুমি।
লেখা আমার মা,
আঁচল দিয়ে আগলে রেখো, কোথাও যেও না।
বাতাস যদি নিজেকে দেয় বীজন
গন্ধ যদি নিজের ঘ্রাণে আকুল,
পানীয় যদি নিজেকে পান করে
জীবন তবে নিজের সমতুল।
লেখা কি তবে নিজেকে লিখে যায়,
মা কি আমি ….আমিই তবে মা?
আমায় ছেড়ে যেন আমি কোথাও যাই না ।
Related Articles
দীপক চাইবাসায় কবে এসেছিল মনে আছে
বিটুর যখন প্যারাটাইফয়েড হয়েছিল ঠিক তার পরে সেদিন মধুটোলার বাড়িতে গোরুটার কালোবাছুর হয়েছিল, প্রেসিডেন্সি কলেজের ড্রাগ-খাওয়া ছেলেমেয়েগুলো ফিরে যাবার পরের রবিবার— ক’দিন পরেই ছিল রাসযাত্রা… সন্দীপনদার বউ ভাইয়ার হাতে বাবার জন্য মাছ পাঠিয়েছিল, বাহাদুরনীর কাছে একগ্লাস দুধ চেয়েছিল– জানেন তো সকাল হলে ওর লাগে, তা না হলে ফ্রেশ হয় না, গরমটা পেটে পড়লে তবে… ফ্রেশ […]
বিষবৃক্ষ ভালোবাসা
তোমার না-থাকা ভালোবেসে কিছু ভুলকে বেধেছি বক্ষে, কিছু বলো নাই-ভুল বৃক্ষকে অবাধে দিয়েছো বাড়তে। তুমি কিই জানতে ওই তরু নয় স্বাস্থ্যোপযোগী,ওতো সেই বিষবৃক্ষ। তুমি কি জানতে ওই ভুল বোধ কতখানি ক্ষতি,নষ্ট ! তাহলে আমার ভুল নির্মাণ-করোনি তা কেন ধ্বংস ? এটুকু জীবনে এই অপচয়,ভুল পথে এই যাত্রা- মিছে কষ্টকে ভালোবেসে এই আত্মহনন যজ্ঞে কেন জল […]
একটি টাই…নীলাঞ্জনা নীলা
ছোট্ট একটি টাইয়ের নট এখনও বাঁধতে শেখোনি অথচ কি অনায়াসে গভীর বন্ধন খুলে ফেলতে শিখেছো আমি দেখি আর ভাবি কতোটা অতলে তলিয়ে গেলে আর ভেসে ওঠা যায়না ? আর কতোটুকু বিলিয়ে দিলে নিজেকে , নিজের থাকে না কিছুই শুনেছি অগভীর সম্পর্কের কোনো নাটাই থাকেনা কিন্তু এ চোখের দিঘীতে তুমি ছাড়া কোনো পানকৌড়িও কখনো সাঁতার কাটেনি […]

