যদি ভালবাসা পাই আবার শুধরে নেব
জীবনের ভুলগুলি
যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে
তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাব
যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
আর সমুদ্র সাঁতরাবো
যদি ভালবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব
মধ্য-অন্ত্য মিল।
যদি ভালবাসা পাই আবার শুধরে নেবো
জীবনের ভুলগুলি;
যদি ভালবাসা পাই শিল্প-দীর্ঘ পথে
ব’য়ে যাবো কাঁথাগুলি।
Related Articles
আকাশ ও মাটির গল্প
———————————— ধরো কোন এক ভোরে হঠাৎ ঘুম ভেঙে জানালার পর্দা সরিয়েই আবিষ্কার করলে – আকাশটা নেই! তুমি কি মূহুর্তেই মহাশূন্যে নভোচারীর মতো ওজনহীন ভেসে যেতে থাকবে? আপাদমস্তক উল্টে যাবে তোমার পৃথিবী? অজান্তেই ধপাস বসে পড়বে মাটিতে? না কি কিংকর্তব্যবিমূঢ় দাঁড়িয়ে থেকে ভাববে অসম্ভব, এ কী করে হয়! চোখ কচলে আবারো তাকাবে, স্বপ্ন দেখছো না তো? […]
অভিশাপ
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সদিন বুঝবে আস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি […]
আর কেহ নয় [কবি বুলবুল খান মাহবুব শ্রদ্ধাভাজনেষু ]
ইচ্ছা থাকিলেই উপায় হয়, কথাটি সর্বৈব মিথ্যা। আমার ইচ্ছা থাকিতে থাকিতেই, একদিন ইচ্ছা হইলো, রাজপুত্র হইবো, রাজপুত্র হইলে রাজকন্যা পাইবো, পাইবো রাজত্ব। সেদিন রাজবাড়ীর নিকটস্থ হইতেই পাইক, বরকন্দাজ আসিয়া আমাকে হাতির মাহুত বানাইয়া দিয়া, কানে কানে বলিলেন, হস্তিপৃষ্ঠে রাজকন্যা থাকাবস্থায় কক্ষনোই তাহাকে দেখিবার চেষ্টা করিও না, রাজকন্যা যদি ঘুণাক্ষরে বুঝিতে পারেন তাহা হইলে তোমার জীবন […]

