আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম, আমি ঠিকই জানতাম
আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়!
ভ্রূণহত্যা! সেতো আরো সাঙ্ঘাতিক, আমি জানতাম হে অর্জুন
মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব!
আমার নাভিতে রক্ত-আমি জানতাম আমি ঠিকই জানতাম
আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে
পারবো না।
দুর্ভিক্ষ ও রাষ্ট্রবিপ্লব আমি থামাতে পারবো না
চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারবো না,
রিলিফের কাপড়ে আমি মানুষের অধঃপতন ঢাকতে পারবো না!
শেফালীর সোমত্ত গ্রীবায় লাগবে লাম্পটের লাল আর বিষ
আমি জানতাম হে অর্জুন অনাহারে অনেকেই যুবতী হয়েও আর
যুবতী হবে না!
ভাই পলায়নে যাবে না বোন তার বাসনা হারাবে আমি জানতাম
ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো
ফুটবে না!
বকুল-বৃক্ষদের এইভাবে খুন করা হবে সব গীতিকার পাখিদের
এইভাবে গলা, ডানা স্বরলিপি শব্দের পালকগুলি
ভেঙে দেয়া হবে আমি জানতাম
তিতির ও ঈগল গোত্রের সব শিশুদের এইভাবে ভিক্ষুক পাগল
আর উন্মাদ বানানো হবে
ভারতীয় যুদ্ধের উৎসবে আজ এই শুধু আমাদের
ধনুক ব্যবসা,
আমি জানতাম, হে অর্জুন, –আমি ঠিকই জানতাম।
Related Articles
বিস্মৃত নায়ক
না হয় ফিরিয়ে দেবে শূণ্য হাতে, না হয় চিনবে না; জনপ্রিয় উপন্যাসে সেই ব্যর্থ বিরহী নায়ক ছড়াবো পথের পাশে স্মৃতি-ম্লান ছিন্ন কুরুবক। ফিরে যাব অন্ধকারে, অন্ধকারে কেউ জানবে না। সবাই ভেবেছে বুঝি, সকলেই জেনেছে আমি মৃত, এখন নতুন গল্প, নতুন প্রেমিক ভালবাসে; পঁচিশ বছর আগে যার কথা চোখে জল আসে আমি সেই স্তব্ধ লোক নিজেকে […]
রবীন্দ্র-তুরুপ
তোমাকে মাদুলি করে পরেছি গলায়, সকালে গিয়েছি আজ বকুলতলায়; শিথানে গীতবিতানের পাতা খুলে তোমাকে নকল করি চলায় বলায়। তুমিও তো শিষ্য ছিলে পোষ্য ঋষিদের; তারপর নিজেই নিজের তুমি আলখেল্লা-গুরু; লালকেল্লাবাসী তিরিশের তরুণেরা যদিও দেখিয়ে দিলো মেরিলিন উরু; স্বীকারে ও অস্বীকারে তোমাকে করতে চায় সকলেই শুরু। কী তোমার সরলতা কী তোমার দুর্বলতা এই নিয়ে চলছে বাহাস […]
মুখোমুখি
আমারা কথা বলতে চাই, আমারা আমাদের ক্ষুধার কথা বলতে এসেছি, আমারা কথা বলবো। তোমরা সঙ্গিন উঁচিয়ে আছো তোমরা রাইফেল তাক করে রেখেছো তোমরা অস্ত্রধারী পান্ডা লেলিয়ে দিয়েছো – মিছিলের পরে ট্রাক চালিয়ে দিয়েও আমাদের ফেরাতে পারোনি। আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলতে এসেছি, আমারা কথা বলবো। লাঠিচার্জ আমাদের ফেরাতে পারেনি কাঁদানে গ্যাস আমাদের ফেরাতে পারেনি রাইফেল […]

