ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥
ওরই গানের তালে তালে আমে জামে শিরীষ শালে
নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে।
ভিজে হাওয়ায় থেকে থেকে কোন্ সাথি মোর যায় যে ডেকে,
একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥
Related Articles
আমার মা যে গোপাল সুন্দরী
আমার মা যে গোপাল সুন্দরী যেনো এক বৃন্তে কৃষ্ণ কলি অপরাজিতার মঞ্জরী…।। মা আধেক পুরুষ অর্ধ অঙ্গে নারী আধেক কালি আধেক বংশীধারী মার অর্ধ অঙ্গে পীতাম্বর আর অর্ধ অঙ্গে সে দিগম্বরী আমার মা যে গোপাল সুন্দরী…।। মা যে পায়ে প্রেম কুসুম ফোটায় নুপুর পরা সেই চরণ মার সেই হাতে রয় সর্প বলায় যে হাতে প্রলয় […]
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে। ও যে সুদূর রাতের পাখি গাহে সুদূর রাতের গান॥ বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা, তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা ॥ ওগো বিদেশিনী, তুমি ডাকো ওরে নাম ধরে, ও যে তোমারি চেনা। তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমার রাতের তারা, তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া– নাচে তোমারি […]
মধুর মধুর ধ্বনি বাজে
মধুর মধুর ধ্বনি বাজে হৃদয়কমলবনমাঝে॥ নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী হিরণকিরণ ছবিখানি– পরানের কোথা সে বিরাজে॥ মধুঋতু জাগে দিবানিশি পিককুহরিত দিশি দিশি। মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে। এসো দেবী, এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে– গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে॥ Madhuro Madhuro dwani baje

