হৃদয়ের এ কূল , ও কূল , দু কূল ভেসে যায় , হায় সজনি ,
উথলে নয়নবারি ।
যে দিকে চেয়ে দেখি ওগো সখী ,
কিছু আর চিনিতে না পারি ।।
পরানে পড়িয়াছে টান ,
ভরা নদীতে আসে বান ,
আজিকে কী ঘোর তুফান সজনি গো ,
বাঁধ আর বাঁধিতে নারি ।।
কেন এমন হল গো , আমার এই নবযৌবনে ।
সহসা কী বহিল কোথাকার কোন্ পবনে ।
হৃদয় আপনি উদাস , মরমে কিসের হুতাশ –
জানি না কী বাসনা , কী বেদনা গো –
কেমনে আপনা নিবারি ।।
Related Articles
তোমারি ইচ্ছা হউক পূর্ণ
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী। তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা– দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি ॥ তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি। ওই মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ॥ আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ, আমি আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী ॥ মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে, অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী। […]
আমি স্বপনে রয়েছি ভোর,
আমি স্বপনে রয়েছি ভোর, সখী, আমারে জাগায়ো না। আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি তারি স্বপনে রয়েছি ভোর, আমার স্বপন ভাঙায়ো না। কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে তিমিররাশি– কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ। ধীরে গাহিবে সুখের গান, ধীরে ডাকিবে আমার নাম। ধীরে বয়ান তুলিয়া নয়ান খুলিয়া হাসিব সুখের হাস। আমার […]
বিপদে মোরে রক্ষা করো
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর […]

