এবার বুঝি ভোলার বেলা হল–
ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো॥
যাবার রাতি ভরিল গানে
সেই কথাটি রহিল প্রাণে,
ক্ষণেক-তরে আমার পানে
করুণ আঁখি তোলো॥
সন্ধ্যাতারা এমনি ভরা সাঁঝে
উঠিবে দূরে বিরহাকাশমাঝে।
এই-যে সুর বাজে বীণাতে
যেখানে যাব রহিবে সাথে,
আজিকে তবে আপন হাতে
বিদায়দ্বার খোলো॥
Related Articles
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে তোমার পরশ আসে কখন কে জানে ॥ কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্ পথিকের কোন্ গানে ॥ সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন মৃত্যু-আঘাত লাগে প্রাণে– তোমার পরশ আসে কখন কে জানে ॥
আমার পরান লয়ে
আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো পরানপ্রিয় কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে তুলে দেখিয়ো ॥ এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল– এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো ॥ কেন আসে কেন যায় কেহ না জানে। কে আসে কাহার পাশে কিসের টানে। রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে, ফেলে যদি যাও তবে বাঁচিবে […]
বিরহ মধুর হল আজি মধুরাতে
বিরহ মধুর হল আজি মধুরাতে। গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে॥ ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে॥ সুদূরের সুগন্ধধারা বায়ুভরে পরানে আমার পথহারা ঘুরে মরে। কার বাণী কোন্ সুরে তালে মর্মরে পল্লবজালে, বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে॥ বিরহ মধুর হল আজি মধুরাতে

