খুব দুষ্টু দুটো বাচ্চা
একজনের হাতে সুতোবাঁধা ঘুরপাক
একজনের বেসুরো জলতরঙ্গ
একটা ইয়োইয়ো, একটা ঝুমঝুমি
টিভিতে ঐ দুটো বাচ্চাকে
দেখাচ্ছিল খবরের চ্যানেল
স্টার মুভিজ করে দিলে তুমি
বাচ্চা দুটো তখন দুষ্টুমি করছিলোনা
দুজনেই শুয়েছিল
স্বপ্ন দেখছিল কিনা
বলতে পারা যাবে না
কারণ
দুজনের মাথাই ছিল না
Related Articles
গতি
ব্যস্ত পথে ত্রস্ত বাজার কিলবিলিয়ে ছুটছে মানুষ জমজমাটি শপিং মলে বিক্রি হচ্ছে স্বপ্ন ফানুস। ভরছে অফিস গিজগিজিয়ে ফেরার পথে ব্যস্ত ট্রাফিক বাদুর ঝোলা ঝুলন গেটে ট্রেন চলেছে সময় মাফিক। কুঁকড়ে যাওয়া চলছে জীবন হারিয়ে যাওয়ার দারুন ভয় চাপ বাড়ছে বাজার খারাপ ডলার যখন ছেষট্টি হয়। যন্ত্র মাফিক চলছে যাপন প্রেম গাঁথা সব শিকেয় তুলে জীবন […]
পথহারা
বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে – উদাস পথিক ভাবে। ‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে, ‘নয় তোরে নয়’ বলে একা তাকে; পথের পথিক পথেই বসে থাকে, জানে না সে কে তাহারে চাবে। উদাস পথিক ভাবে। বনের ছায়া গভীর ভালোবেসে আঁধার মাথায় দিগবধূদের কেশে, ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে শৈলমূলে শৈলবালা […]
বীর বীর
যা ভেবেছিলাম , হুবহু মিলে যাচ্ছে। আবর্তের মধ্যে ঘার আবর্ত একবার আমি ভুবনেশ্বরে , ধবলগিরিতে বুদ্ধের স্ট্যাচুতে রক্ত দেখে আঁতকে উঠেছিলাম, আমার শরীর হিম হয়ে যায়।চারদিকে মানুষের আনাগোনা, টুরিস্টের ভিড় , লক্ষ করি কারোর ভ্রুক্ষেপ নেই, যেন এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমার দিকে তথাগতর নিষ্পলক চোখ। ভয়ে কেঁপে উঠি। ঝাউগাছে ক্রন্দনমাখা বাতাস। অপরাধবোধে আমি নিজের পাঁজর […]
