অন্যান্য

কথোপকথন -২

– কে আপ‌নি ?
– সেই প্রশ্নটা তো আমার করার কথা, কারণ ফ্রেন্ড রিকোয়েষ্ট আপনার কাছ থেকেই এসেছিল। আমি শুধু একসেপ্ট করলাম।
– আ‌মি ঠিক চিনতে পারছি না।
– অচেনা মানুষকে কি বন্ধুত্বের বাঁধনে রাখা যায়?
– আপনার লেখা পোস্ট ভাল লে‌গে‌ছে, অবশ্যই বন্ধুত্ব হ‌বে, কিভা‌বে রিকু‌য়েস্ট পা‌ঠি‌য়ে‌ছি ম‌নে নেই, স্মৃতিভ্রষ্ট হচ্ছি!
– তাহলে বন্ধু হিসাবে থাকা যায়, আমি এমনিতেই কম বন্ধু নিয়ে থাকি।
-জ্বী

আরো কয়েক দিন পর ….

– ভাল আ‌ছেন আপ‌নি ?
– ভালো আছি …।
– আপনি … কেমন আছেন ?
– আ‌ছি‌ মোটামু‌টি। থা‌কেন কোথায় আপ‌নি ?
– বাড়ীতে
– আমি জানতে চেয়েছিলাম আপনি কোথায় থাকেন ?
– আমার প্রোফাইল এ আছে।
– ও। আ‌মি জানতাম না, আপনার জেলা কোথায় দে‌শে ?
– আমার জেলা ঢাকা
– ভাল, বাংলার প্রতি অ‌নেক ভালবাসা আপনার !
– তাই কি মনে হচ্ছে ?
– জ্বী তাই
– অতো ভালোবাসা থাকলে রাজনীতি করতাম !

______________
কথোপকথন#২

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।