আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্–
হাসির কানায় কানায় ভরা নয়নের জল॥
বাদল-হাওয়ায় দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে–
ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল।
ও তুই কী এনেছিস বল্॥
ওগো, কী আবেশ হেরি চাঁদের চোখে,
ফেরে সে কোন্ স্বপন-লোকে।
মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে–
আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল।
ও তুই কী এনেছিস বল্॥
Related Articles
চিনিলে না আমারে কি
চিনিলে না আমারে কি। দীপহারা কোণে আমি ছিনু অন্যমনে, ফিরে গেলে কারেও না দেখি॥ দ্বারে এসে গেলে ভুলে পরশনে দ্বার যেত খুলে– মোর ভাগ্যতরী এটুকু বাধায় গেল ঠেকি॥ ঝড়ের রাতে ছিনু প্রহর গণি। হায়, শুনি নাই, শুনি নাই রথের ধ্বনি তব রথের ধ্বনি। গুরুগুরু গরজনে কাঁপি বক্ষ ধরিয়াছিনু চাপি, আকাশে বিদ্যুতবহ্নি অভিশাপ গেল লেখি॥ Chinile […]
হৃদয়ের এ কূল , ও কূল , দু কূল ভেসে যায় , হায় সজনি
হৃদয়ের এ কূল , ও কূল , দু কূল ভেসে যায় , হায় সজনি , উথলে নয়নবারি । যে দিকে চেয়ে দেখি ওগো সখী , কিছু আর চিনিতে না পারি ।। পরানে পড়িয়াছে টান , ভরা নদীতে আসে বান , আজিকে কী ঘোর তুফান সজনি গো , বাঁধ আর বাঁধিতে নারি ।। কেন এমন হল […]
তুমি ছেড়ে ছিলে,ভুলে ছিলে বলে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে হেরো গো কী দশা হয়েছে – মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে।। বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা; দরশন নেব তবে চলে যাব,অনেক দিনের বাসনা।। ‘ নাথ নাথ ‘ বলে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে- কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে? ও অমৃতরূপ দেখিব যখন […]

