আকাশ বাতাস যার
যে পার হবে কান্তার
সে তো আমার মধ্যে
আমার কাঁধের উপর
থাকুক তোমার ভার
আমি হাঁটতে থাকি
বকুল ঝরে ঝরুক
আমি হাঁটতে থাকি
আকাশ বাতাস যার
যে পার হবে কান্তার
সে তো আমার মধ্যে
আমার কাঁধের উপর
থাকুক তোমার ভার
আমি হাঁটতে থাকি
বকুল ঝরে ঝরুক
আমি হাঁটতে থাকি
বৈশাখ মানে দুরন্ত কিশোরীর পিঠখোলা এলোচুল , লবন– মরিচ, কাঁচা–পাকা আম, আমলকি , তেঁতুল। বৈশাখ মানে মানে দমকা হাওয়া, ধুলি ওড়ানো মাঠ, ধানকাটা বিলে বৈশাখী মেলা বিকিকিনির হাট। বৈশাখ মানে ঘাম ঝরানো মাঠ তাতানো রোদ্দুর, দমকা হাওয়ার ঢেউয়ের দোলায় উথাল সমুদ্দুর। বৈশাখ মানে এগিয়ে চলা বিজয়ী জনতার শোর, রোদেলা দুপুরে রিং হাতে ছোটা দুরন্ত কৈশোর। […]
এ নৌকো ময়ূরপঙ্খী তীর্থযাত্রী ব্যাঁটরা থেকে যাবে হরিদ্বার এই গাধা যেদিকে দুচোখ যায় যায় যাযাবর ঘাট বা আঘাটা যেখানে যেমন বোঝে ঘুরতে চাই গর্দভের পিঠে মাথায় কাগুজে টুপি মুখে চুনকালি পিছনে ভিড়ের হল্লা
বলছিলাম- না, থাক্ গে| যা হচ্ছে হোক, কে খণ্ডাবে লেখা থাকলে ভাগ্যে| পাকানো জট, হারানো খেই, চতুর্দিকের দৃষ্যপট এখনও সে-ই– শক্ত করে আঁকড়ে-ধরা চেয়ারের সেই হাতল| বিষম ভয়, কখন হয় ক্ষমতার হাতবদল| বলছিলাম– না, থাক্ গে! কী আসে যায় হাতে নাতে প্রমাণ এবং সাক্ষ্যে| মোড়লেরা ব্যস্ত বেজায় যে যার কোলে ঝোল টানতে| সারটা দেশ হাপিত্যেশে, […]
