দুলে উঠছে ফুলের অজস্র পতাকা
উধাও ছাত্রদের মাঠে
ঘাসের বেয়োনেটগুলো আকাশের দিকে স্থির
পাশেই
ছিন্ন একটা স্তনের বোঁটা মুখে
সমস্ত নিস্তব্ধতায়
দীর্ঘ ছায়া ফেলে
সৈনিক
সূর্যাস্তের প্রতিফলন তার দাঁতে
Related Articles
নীল বৃষ্টি
নীল বৃষ্টি -ধুসরপ্রজাপতি, সব দুঃখগুলো ডানা মেলে যেদিন উড়ে যাবে বুঝবে সেদিন বৃষ্টি হবে, বৃষ্টির রং হবে লাল, যেমনটি কৃষ্ণচূড়া পুরো গাছটা ঢেকে ফেলে তার রং দিয়ে, যেদিন সব সম্পর্কের সঙ্গা শুধু একটাই হবে, সেদিন যেন বৃষ্টি হবে, বৃষ্টির রং হবে সাদা, যেমনটি কাশফুল ছেয়ে থাকে চরের উপুকুল, যেদিন তুমি আমাকে দেখতে পাবে তোমার চাওয়া […]
কবি
ওহে দেখতো দেখতো লোকটা চলে যাওয়ার সময় কি রেখে গেল? ভারী লুকনো স্বভাবের ছিল মানুষটা। ঘাড় গুজে, হাঁটু ভেঙে, চোখ জ্বালিয়ে বন-বাদাড়, নুড়ি পাথর, আগুন অন্ধকার, ঘেঁটে ঘেঁটে কী সব কুড়িয়ে বেড়াত দিনরাত। দেখতো কী রেখে গেল যাওয়ার সময়? সিন্ধুকটা খোল। ভিতরে কি? আজ্ঞে পান্ডুলিপি। ভল্টটা ভাঙো। ভিতরে কি? আজ্ঞে পান্ডুলিপি।
আগ্নেয়াস্ত্র
পুলিশ স্টেশনে ভিড়,আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক।সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান,রাইফেল,পিস্তল এবং কার্তুজ,যেন দরগার স্বীকৃত মানত,টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী,প্রকাশ্যে ফিরছি ঘরে অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্তক একটি আগ্নেয়াস্ত্র,আমি জমা দেইনি।

