এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
Related Articles
কথোপকথন– ১১
-তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি । কিন্তু তার বদলে ? বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো? -খেয়েছি। কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি। কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি। আকাশটাকে ওমলেটের মত চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনেবাদামের মত টুকটাক করে পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মত মড়মড়িয়ে আর গঙ্গা ? সেতো এক […]
শুদ্ধ হোক আগুনের পাখি
আমাকে শুদ্ধ করো, ধারাপাত ভুলে গেছি মেয়ে দীর্ঘ কষ্টকাল গ্রাস করে মধুর প্রহর, জমার খাতায় যত উইপোকা ভালোবাসা খেয়ে উগলে দিয়েছি পাতে মৃত্যুর কৃষ্ণ-জহর। সোনার টুকরো ভেবে জ্বলন্ত কয়লা হাতে ধরি চশমার ঘষাকাচে নেমে আসে গভীর নীরবতা, আমাকে শুদ্ধ করো, বদলে দাও দেয়ালের ঘড়ি আমূল পাল্টে দাও সব ভুল-ভ্রান্তির কথা। ধমনীর রক্তধারা ফেঁপে ওঠে সবকিছু […]
পাখি হয়ে যায় প্রাণ
অবশেষে জেনেছি মানুষ একা ! জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা ! দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। ফাতিমা ফুফুর প্রভাতকালীন কোরানের মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেনো আমি চলে যাই আজো সেই বর্নির বাওড়ের বৈকালিক ভ্রমণের পথে, যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে জনপদবালাদের […]

