অন্যান্য

এলেবেলে -২০

ফেসবুকে বিতর্কিত ছবি ব্যবহার করে রামুতে হামলা হলো, ব্রাহ্মণবাড়িয়াতে হলো, এরপরো হবে না তার নিশ্চয়তা নেই। রামুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট কপি করে বিলি করার কথাও বিবিসি মারফত জেনেছি।

রামুর ঘটনার বিচার কি হচ্ছে তা তো জানাই।
বলি কি বাংলাদেশে ফেসবুক না থাকলে ক্ষতি কি ? যে প্রযুক্তি কে দেখভাল করার ক্ষমতা নেই, তা দিয়ে এভাবে বারবার ক্ষতিই ডেকে আনবে। কেউ ইউটিউব দেখেছেন !! ইউটিউবে বাংলাদেশের নোংরা ছবি আর ভিডিওতে ভরে গেছে। একজনের ছবিতে অন্য জনের ফোনালাপ।

এসব দেখার কেউ নেই ।
আমাদের নীতি নির্ধারকেরা বলে থাকেন তাঁদের মডেল নাকি চীন, যদি তাই হয়ে থাকে চীনের মতো ইউটিউব, গুগল,ফেসবুক বন্ধ রাখলেই হয় (যদি ক্ষমতা থাকে)।

সবচেয়ে ভালো হয় দেশীটিউব, দেশীবুক, দেশীগুল বানালে।
আমাদের দেশের প্রখ্যাত কেউ একজন দায়িত্ব নিলেই হয়।

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

2 thoughts on “এলেবেলে -২০

  1. ‘সবচেয়ে ভালো হয় দেশীটিউব, দেশীবুক, দেশীগুল বানালে।
    আমাদের দেশের প্রখ্যাত কেউ একজন দায়িত্ব নিলেই হয়।’

    ___ পরামর্শ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখতে পারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

Comments are closed.