অন্যান্য

এলেবেলে-১১

সেদিন আপনার মুখে প্রশংসা শুনে আমার কি মনে হয়েছে জানেন !! ওটা আসলে আমার মুখোশ। আপনি মুখোশকেই আমি ভেবেছেন, ভাবছেন আপনি যাতে আমার প্রতি বিমুখ হোন তার চেষ্টা করছি।

সত্যি বলছি প্রায় সব মানুষেরই একটা মুখোশ থাকে। কেউ দেখায় বা কেউ দেখায় না। কেউ দেখতে পায় আবার কেউ পায় না। আবার অনেকে নিজেরাই জানেন না তিনি নিজে যে মুখোশ পরে আছেন। মুখোশ পরা মানুষকেই আমাদের ভালো লেগে যায়। অনেক সময় ভালোবেসেও ফেলি।

আর কেউ জানুক আর না জানুক আমি তো নিজে জানি আমি কি ?
“প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।”

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

4 thoughts on “এলেবেলে-১১

  1. প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
    আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।

    _____ সর্বৈব সঠিক বলেছেন স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. “প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
    আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।”

    যারা ঠকে তারা ঠাকাইতে পারে না ভাই, তারা শুধু ঠকার জন্যেই এই পৃথিবীতে এসেছে, তারা মুখোশ পরতেও জানে না। বিশ্বাস হবার কথা নয় কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি নিজের জীবন থেকে।

  3. “প্রতি মুহুর্তে আমরা ঠকছি, ঠকাচ্ছি। কেউ বা জেনে, কেউ বা না জেনেই।
    আমিও মানুষ এবং অতি সাধারণ একজন মানুষ।”https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

Comments are closed.