চিনি চিনি বলি বটে তোমায় চেনা যায় না শ্যামা
চণ্ডী তুমি, দুর্গা, কালী, ছিন্নমস্তা, তিলোত্তমা
এই দেখি পিঞ্জরে বাসা, এই দেখি হা-হা শূন্যে
অনন্ত পাপ ওষ্ঠে মেখেছ, তবু সাঁতরাও পুণ্যে
চিনি চিনি বলি বটে তোমায় চিনতে পারি না মা
লায়লা তুমি, দেবী ম্যাকবেথ, বেহুলা ও বদউজ্জামাল
আমি পাগল কেঁদে ভাসাই, আগুন ঝরাই আক্রোশে
তুমি থাকো নির্বিকল্প, নিঃস্বরূপা, নির্বিশেষ
আজন্ম অধীনা ওগো, নৈরাত্ময় নাচো
মরতে মরতে বাঁচাও আবার মারতে মারতে বাঁচো
সকাল ০৭.৪৭ মিনিট
৩/৪/৮৭
Related Articles
প্রিয়াংকা বড়ুয়া
প্রিয়াংকা বড়ুয়া তোর ঠোঁটের মিহিন আলো আমাকে দে না একটু ইলেকট্রিসিটি নেই বছর কয়েক হল আমার আঙুলে-হাতে তোর ওই হাসি থেকে একটু কি নিভা দিবি আমার শুকনো ঠোঁটে যখনি বলবি তুই কবিতার খাতা থেকে তুলে দিয়ে দেব তোকে আগুনও আছে নাকি তোর দেহে কোনো খাঁজে চাইতে বিব্রত লাগে জোনাকির সবুজাভ […]
মাংস, মাংস, মাংস…
আমাকে রাঙাতে পারে তেমন গোলাপ কখনও দেখি না। তবে কাকে, কখন, কোথায় ধরা দেবো? একমাত্র গোধূলি বেলায় সবকিছু বীরাঙ্গনার মতন রাঙা হয়ে যায়। শৈশবও ছিলো না লাল। তবে জানি, দেখেছিও, ছুরির উজ্জ্বলতা থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু লাল ফোঁটা তবে হাত রাখবো ছুরির বাঁটে? সবুজ সতেজ- রূপালি রেকাবে রাখা পানের নিপুণ কোনো খিলি নয়, মাংস, […]
ছিন্নমুকুল
সবচেয়ে যে ছোট পিড়ি খানি সেখানি আর কেউ রাখেনা পেতে, ছোটথালায় হয় নাকো ভাতবাড়া জল ভরে না ছোট্ট গেলাসেতে । বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলা কেউ ডাকে না তাকে । সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচেছে সব আগে । সবচেয়ে যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেষাঘেষির ঘরে, সেই গেছে হায়, হাওয়ার […]

