অন্যান্য

এলেবেলে-১৩

আজ অফিসে কাজের ফাঁকে বাবাকে মনে পড়লো ,বাবা গত হয়েছেন পাঁচ বছর পার হয়ে গেছে ।
বাবা খুব সাধারন জীবন যাপন করতেন ।
আমার দাদার সম্পত্তি ও ছিল প্রচুর ,তারপরো বাবা আরো কিছু সম্পত্তি যোগ করে গেছেন । দাদার অনেক সম্পত্তি সম্পর্কে আমিও তেমন জানি না । বাবাও আমাকে জানান নি । আমিও জানতে চাই না ।
বাবার জন্য আমার খুব মন খারাপ হয় , কেন তিনি নিজের কথা না ভেবে সম্পত্তি যোগ করে গেছেন । বাবা আমার ওসবে লোভ নেই ।
যদি কোন দিন সময় আর সুযোগ পাই আমি সেসব এমন কাউকে দিয়ে যাব যাদের এসব প্রয়োজন ।
আম চাই নিজের মতো করে বাঁচতে ,বাবা হয়তো আমাদের কথা ভেবেছেন ।
যতদিন বাঁচি নিজের জন্য বাঁচবো ।
নিজের জন্য ।
বিশ্বাস নেই কোন সম্পর্কেই ………………।।

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।