আমি দু’টি লোককে চিনি…
দু’জনই বা বলি কেন… আমি তো অনেক লোককেই চিনি,
ঐ অনেকের মধ্যে আমি মাত্র
দু’জনের কথাই বলবো…
এই দুই ব্যক্তি ভিন্ন রকমের অভিন্ন পথিক,
বাস্তবিক তারা খুব আলাদা আরব;
অথচ পাঁচবার তারা একই মসজিদে এক আল্লাহকে ডাকে!
এ-ছাড়া এদের মধ্যে লক্ষ্যযোগ্য আরো একটি মিল রয়ে গেছে…
এবাদতখানা থেকে বেরিয়েই এরা
একে অপরের দিকে নিষ্ঠীবন ছুঁড়ে
সবেগে প্রস্থান করে দু’জন দুদিকে!
Related Articles
তুমিও আমাকে ডাকবে
মানুষের নাম কোনোদিন লুকোনো থাকে না, একজন যখন আরেকজনকে নাম ধরে ডাকে তখনই মানুষের নাম জানা হয়ে যায়। মানুষ ডাকে, মানুষ না ডেকে পারে না। মানুষের দিকে কান পেতে রাখো, শোনো, তুমি অনেক মানুষের নাম জানতে পারবে। কত বিচিত্র রকমের নাম যে আছে মানুষের। তাদের সঙ্গে কথা না বলেও, তাদের নাম জিজ্ঞেস না করেও অনেক […]
হেমন্ত, ১৪২০
গণতন্ত্র ও সন্ত্রাস একই বালিশে শুয়ে আছে কার্তিকের হিমে পাকা ধানের সুবাসে, নবান্নের উৎসবে… হুড়মুড় শৈশবের স্মৃতি স্মৃতিরাশির উৎপাত… বিষণ্নতা দুশ্চিন্তা আরেক বালিশে কেবল ঝিমোয় তন্দ্রায় কাতর। পরীক্ষার প্রস্তুতির শেষে মৃতের শরীরে কে মাখে আতর? দগ্ধদেহ জিয়ে হাসপাতালের বার্ন ইউনিটে যায় যারা আত্মীয়-স্বজন ছাড়া সাংবাদিক আছেন মার্কামারা শোকার্ত ক্যাডার। এই হেমন্তে বাস্তবতা যতো কাছে ঢের […]
লেখা আমার মা,
লেখা আমার মা, আমায় ছেড়ে যেন তুমি কোথাও যেও না …. এই যে এত আলস্য আর নিজেকে এত ঘৃণা ঘোষিত নির্বিবেক থেকে অমানদক্ষিণা, এ-সব থেকে নিষ্ক্রমণের তেমন কোনো ভূমি থাকলে পরে সেই মাটিতে পৌঁছে দিও তুমি। লেখা আমার মা, আঁচল দিয়ে আগলে রেখো, কোথাও যেও না। বাতাস যদি নিজেকে দেয় বীজন গন্ধ যদি নিজের ঘ্রাণে […]

