যাবো না আর ঘরের মধ্যে অই কপালে কী পরেছো
যাবো না আর ঘরে
সব শেষের তারা মিলালো আকাশ খুঁজে তাঁকে পাবে না
ধ’রে-বেঁধে নিতেও পারো তবু সে-মন ঘরে যাবে না
বালক আজও বকুল কুড়ায় তুমি কপালে কী পরেছো
কখন যেন পরে?
সবার বয়স হয় আমার বালক-বয়স বাড়ে না কেন
চতুর্দিকে সহজ শান্ত হৃদয় কেন স্রোতসফেন
মুখচ্ছবি সুশ্রী অমন, কপাল জুড়ে কী পরেছো
অচেনা, কিছু চেনাও চিরতরে।
Related Articles
নেকড়ে বংশ
রগেতে পিস্তল চেপে বলছে: দোগলা ফের এসেছো এখানে থাবা মেরে ছিঁড়ে ফেলব ধর্ষক্ষুধাতুর ওষ্ঠ খসখসে জিভে চেটে নেব নখের রোদ্দুরকণা জটায়ুর কবজালাগানো লৌহডানা ঝাপটানোর বাজনা বন্ধ করে দেব শরীরে এখন ঝুলকালিমাখা দৈন্য হায় যেটুকু বেঁচেছে বাকল আড়াল করে সেগুনের এঁকে-রাখা আঁশ একদিন আমারও হসন্ত গোলাপি ছিল রেফও সবুজ ছিল য-ফলাতে মনে হত নারীর রেশমি […]
মেয়ে
আমার এ ছোট মেয়ে- সব শেষ মেয়ে এই শুয়ে আছে বিছানার পাশে শুয়ে থাকে- উঠে বসে- পাখির মতন কথা কয় হামাগুড়ি দিয়ে ফেরে মাঠে-মাঠে আকাশে আকাশে… ভুলে যাই ওর কথা- আমার প্রথম মেয়ে সেই মেঘ দিয়ে ভেসে আসে যেন বলে এসে; ‘বাবা, তুমি ভালো আছে? ভালো আছো? ভালোবাসো? হাতখানা ধরি তার : ধোঁয়া শুধু কাপড়ের […]
ভয়ের চোটে
অঙ্ক নিয়ে বসলে আমার কখন কী যে হয় টেবিলটাও পর হয়ে যায় বইগুলো সব ভয়। ভয়ের চোটে ভাবতে থাকি শহর ভেঙে কেউ দালান কোঠা বিছিয়ে দিয়ে তোলে খেতের ঢেউ। রাস্তাগুলো নদী এবং গলিরা সব খাল ইলেকট্রিকের খাম্বাগুলো পাল্টে হলো তাল। মোটরগাড়ি গরুর পালে হাম্বা তুলে হাঁটে পুলিশগুলো গুলিস্তানে নিড়ানি ঘাস কাটে। আব্বা হলেন কাকতাড়ুয়া আম্মা […]

