যাবো না আর ঘরের মধ্যে অই কপালে কী পরেছো
যাবো না আর ঘরে
সব শেষের তারা মিলালো আকাশ খুঁজে তাঁকে পাবে না
ধ’রে-বেঁধে নিতেও পারো তবু সে-মন ঘরে যাবে না
বালক আজও বকুল কুড়ায় তুমি কপালে কী পরেছো
কখন যেন পরে?
সবার বয়স হয় আমার বালক-বয়স বাড়ে না কেন
চতুর্দিকে সহজ শান্ত হৃদয় কেন স্রোতসফেন
মুখচ্ছবি সুশ্রী অমন, কপাল জুড়ে কী পরেছো
অচেনা, কিছু চেনাও চিরতরে।
Related Articles
বসন্তের প্রথম লিরিক
দীর্ঘ বিরহ , আমি ছুঁড়ে দিচ্ছি মুষ্ঠিভর ভালোবাসা, আজ বৃষ্টি নামুক সব ভারতীয় মেয়েদের চোখে, বৃষ্টি নামুক আজ, গ্রীষ্মপুতনার স্তনে এতটুকু জল নেই বৃন্তে বিষ ভারি হয়ে আছে । যে মেয়েটি কাজল পড়েছে আর যে মেয়েটি মেহেদি রাঙানো হাত মেলে ধরেছিল, তাদের সবার কষ্টে শিয়ালদা জুড়ে কাল বহুক্ষণ বন্ধ ছিল বাস; যে মেয়েটি সদ্যযুবতী আর […]
আমায় আজ শুদ্ধ করো
নাবালিকা, আজ শুদ্ধ করো গালের ত্বকে স্পর্শ মেখে আলতো করে কল্প আঁক । ছোট ছোট খুনসুটিতে দুঃখ পেয়োনা আর পানি মুছে হও পরশপাথর নিজের করে শুদ্ধ করো; আমি ছোঁয়ায় ছোঁয়ায় শুদ্ধ হবো তোমার জন্য তোমার হবো ।। ভালোবাসায় ঝগড়া হবে, কষ্ট, আদর, কান্না হবে- তবু তুমি সামলে থেকো ! আর কারো নয়, আমার থেকো; […]
চোখ
তোমার চোখজোড়া পাঠ-অভ্যাসের মতো পড়ে আছে আমার পড়ার টেবিলে আমি তোমার চোখের মুখবন্ধ খুলি, খুঁজি কাঁচল পংক্তি ভূমিকার একাগ্র শিকড় প্রণয়, তোমার চোখ জোড়া সমুদ্র অ্যাকুরিয়াম যেন দূর কৃষ্নবিন্দুর মাছ ফেনায়িত সাদা ক্যানভাসের মুখ পড়ে আছে আমার ঋজুময় ইজেলে । আমি তোমার চোখের রং মুখস্থ করি তোমার চোখ জোড়া পাহাড়ের ঢালু পথ, সমতলে গড়ে ওঠা […]

