আমি দু’টি লোককে চিনি…
দু’জনই বা বলি কেন… আমি তো অনেক লোককেই চিনি,
ঐ অনেকের মধ্যে আমি মাত্র
দু’জনের কথাই বলবো…
এই দুই ব্যক্তি ভিন্ন রকমের অভিন্ন পথিক,
বাস্তবিক তারা খুব আলাদা আরব;
অথচ পাঁচবার তারা একই মসজিদে এক আল্লাহকে ডাকে!
এ-ছাড়া এদের মধ্যে লক্ষ্যযোগ্য আরো একটি মিল রয়ে গেছে…
এবাদতখানা থেকে বেরিয়েই এরা
একে অপরের দিকে নিষ্ঠীবন ছুঁড়ে
সবেগে প্রস্থান করে দু’জন দুদিকে!
Related Articles
পৌষের ধূসর ছায়ায়
পৌষের ধুসর ছায়ায় *********************♥ পৌষের শীতল সকালে ঘন কুয়াশার ধূসর চাদর ফুঁড়ে হঠাৎ দৃষ্টিগোচর হয় তাঁর ঝাপসা ছায়া, করোটিতে জয়টীকার মত আঁকা অতল গহ্বর, যেন অন্তহীন অাকাশ! এ আকাশের জানালা খুলে একদিন সে স্বদেশ দেখেছে। স্বপ্নের স্বদেশ – মায়ের আঁচলের মতো সবুজ স্বদেশ, বাবার ঘামে ভেজা রোদে পোড়া মুখে সোনালি ধানের হাসি মাখা স্বদেশ, ভাইয়ের […]
আথেন্স থেকে কায়রো
বিমানের মধ্যে টাই খুলে ফেলে, সিট্ বেল্ট বরিয়ে উঠে দাঁড়ালুম চিৎকার করে বললুম কে কোথায় আছো? পেঁজা তুলোর মতন তুলতুলে মুখ দু’জন হাওয়া-সখী ছুটে এলো- তখন মাথার ওপর ও নিচে ভূমধ্য আকাশ এবং রূপালি সাগর মাঝখানে নীল মেঘ ও ফড়িং পিছনে সন্ধেবেলার ইওরোপ জ্বলছে দাউ দাউ আগুনে সামনে প্রাচ্যদেশ জুড়ে অন্ধকার আমি কর্কশভাবে বললুম, কোথায় […]
দাঁড়াও বা না-দাঁড়াও
দাঁড়াও বা না-দাঁড়াও মৃত্যু ঠিকই দাঁড়িয়ে আছে তোমার জন্যে। তুমি কে? তুমি কি কেউ না? তাহলে আমিও কেউ না। দৌড়ুতে দৌড়ুতে আমরা যেখানে যাচ্ছি হাঁপাতে হাঁপাতে আমরা যেখানে পা রাখছি সেখানে না গর্ত, না বাড়ি_ আমরা কিছুই পাড়ি দিচ্ছি না, কিছুই না; আমাদের সামনে দাঁড়িয়ে নেই কোনো গাড়ি। কোথায় যাবে?_যাবো না। কোথায় থামবে?_থামবো না। আমরা […]

