
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।।
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।।
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
থাক তবে সেই কেবল খেলা,
হোক-না এখন প্রাণের মেলা
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
Related Articles
বর্ষার দিনে
এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়! এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারি ধার। দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি […]
চরণ ধরিতে দিও গো আমারে
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে, বক্ষে ধরিবো জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে।। স্খলিত-শিথিল কামনারও ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর? নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে।। চিরপিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া। শেষ হয় যেন, হয় […]
যা হারিয়ে যায় তা আগলে বসে
যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর? আর পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। আছি রাত্রিদিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার। তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে […]

