আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
পরানপ্রিয়
কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে
তুলে দেখিয়ো ॥
এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল–
এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো ॥
কেন আসে কেন যায় কেহ না জানে।
কে আসে কাহার পাশে কিসের টানে।
রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে,
ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও॥
Related Articles
কেন তোমরা আমায় ডাকো
কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে। পাই নে সময় গানে গানে ॥ পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে, চলি যে কোন্ দিকের পানে গানে গানে ॥ দাও না ছুটি, ধর ত্রুটি, নিই নে কানে। মন ভেসে যায় গানে গানে। আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, […]
ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে।
ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে। পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥ দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে– এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥ মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে– গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। আপনি কী সুর উঠল বেজে আপনা হতে […]
তাই তোমার আনন্দ আমার ‘পর
তাই তোমার আনন্দ আমার ‘পর তুমি তাই এসেছ নীচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হত যে মিছে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্ররূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ-বেশে প্রভু নিত্য আছ জাগি। তাই তো, প্রভু, হেথায় […]

