তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
Related Articles
দূর দ্বীপবাসীনি
দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো সুমন্দভাসীনি।। প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগীনি।। বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।। তব কবরী মূলে, নব এলাচীরো ফুল দুলে কুসুম বিলাসিনী।।
নয়ন ভরা জল গো
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।। ফুল যদি নিই তোমার হাতে জল রবে গো নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।। মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে। পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি […]
মোরে ভালোবাসায় ভুলিও না
মোরে ভালোবাসায় ভুলিও না পাওয়ার আশায় ভুলিও মোরে আদর দিয়ে তুলিও না আঘাত দিয়ে তুলিও।। হে প্রিয় মোর একি মোহ এ প্রাণ শুধু চায় বিরহ তুমি কঠিন সুরে বেঁধে আমায় সুরের লহর দুলিও।। প্রভু শান্তি চাহে পুরাতে সাধ আমি চাহি পুড়িতে সুখের ঘরে আগুন জ্বেলে’ (বঁধু) পথে পথে ঝুরিতে; নগ্ন দিনের আলোকেতে চাহি না তোমায় […]

