অন্যান্য

প্রিয় গান-৩ (আজ শ্রাবণের বাতাস বুকে)

আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।।

আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানো সুখে।।

দাও ঢেলে দাও
যে প্রেম আমার
হৃদয় জ্বলে যায়।

আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায় …

দিগন্তনীল মাঠের উপর
থাকছি আমি শুয়ে
এই কপালের সমস্ত তাপ
বরষা দেবে ধুয়ে।।

এর বেশী কি পাওয়ার থাকে
এর বেশী কে চায়।

আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায় …

শিল্পীঃ রুপঙ্কর বাগচী।

      Aaj-Shraboner-Batash-Buke-DD
মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

3 thoughts on “প্রিয় গান-৩ (আজ শ্রাবণের বাতাস বুকে)

  1. আজ শ্রাবণের বাতাস বুকে
    এ কোন সুরে গায়
    আজ বরষা নামলো সারা
    আকাশ আমার পায়।

    __ সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. যেখানেই তুমি থাক না কেন
    এসো না কাছে
    এ গানের নিমন্ত্রণে,
    শুধু গান গেয়ে আজ
    ভরিয়ে দেব দখিনা বাতাস।।

Comments are closed.