অন্যান্য

এলেবেলে-২৯

কয়েক দিন আগে অন লাইনে একটা নিউজ দেখেছিলাম একজন মানুষের ১৩২ বা ১২৩ (সংখ্যাটি মনে নেই ) এর বেশী বন্ধু থাকে না । আসলে তাই। ফেস বুকে আপনার বন্ধু তালিকা যত দীর্ঘই হোক না কেন আপনি নিয়মিত ভাবে আপনার পোষ্টে আপনার বন্ধুদের মন্তব্য বা লাইক দেখুন ,তারপর বিশ্লেষন করে দেখুন ।
কতজন আপনার প্রকৃত বন্ধু ।
আমার বন্ধু ভাগ্য ভালো নয় (অনেকটা আমার নিজের কারনেই ) ।
আমার বন্ধুর সংখ্যা ৬০ থেকে ৬৫ র মধ্যে সীমাবদ্ব। মজার ব্যাপার হলো এদের বেশীর ভাগই আমার ব্যক্তিগত ভাবে পরিচিত ।
আমার পোষ্টে তাঁদের মন্তব্য বা লাইক দেখেই শ্রেনী বিন্যাস করতে পারি ।
১। যে কোন ষ্টাটাস বা মন্তব্য এ লাইক দেবেন ।
২। বিশেষ কিছু পোষ্টে লাইক দেবেন ।
৩। ছবি পোষ্ট (যেমন আমি মাঝে মাঝে নিজের বাগানের ছবি দেই ,সেরকম পোষ্টে) লাইক দেবেন ।
৪। এই পর্যায়ের বন্ধুগন শুধু তালিকাতেই আছেন ,উনারা কোন প্রকার লাইক বা মন্তব্য করেন না । এমন কি উনাদের পোষ্টে আমি মন্তব্য বা লাইক করলেও নো নড়ন,নো চড়ন ।
এবার আসি আমার ফলোয়াড় দের প্রসঙ্গে (১৪০ জন আমাকে ফলো করেন) …
উনারা কেন আমাকে ফলো করেন আমি নিজেই জানি না । যে ভাবেই হোক উনারা আমাকে ফলো করছেন। তো নীরব কেন (ব্যতিক্রম যে নেই তা বলবো না ,ব্যতিক্রম নিয়মকেই প্রতিষ্টা করে)।আমি নিজেই খুব কম মানুষকেই ফলো করি ।
যাঁদের ৫০০০ হাজার বন্ধু আছেন উনারা প্রতিদিন কতোজন বন্ধুর পোষ্ট পড়েন । ধরা যাক আপনার ৫০০০ বন্ধু আছে এই বন্ধুদের ২০%ও যদি প্রতিদিন ষ্টাটাস পোষ্ট করে আপনার ১০০ টা পোষ্ট দেখার কথা । আসলেই কি দেখেন? এরা অনেকটা গল্পের গরুর মতো (দুঃখিত) হিসাবে আছেন গোয়ালে নেই ।
বন্ধু তালিকা দীর্ঘ করে নিজের বিরক্তি উৎপাদন করতে চাই না।

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।