অন্যান্য

এলেবেলে – ১৫

২৬ ঘন্টা পর ২০১৬ বিদায় নেবে কালের অতল গহবরে, আমি যেমন জানি তেমন তুমিও। ২০১৭ র আগমন নিয়ে তুমি কি ভাবছো জানি না, আমি ভাবছি আরো একটি বছর লাইফ পেলাম *তোমরা ক্রিকেট এ ক্যাচ মিস করার পর বা আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পর বলে থাকো )।

ধরো ২৬ ঘন্টা পর আমার মৃত্যু হলে আমার সমাধিতে (যদিও আমি চাই না আমার কোন সমাধি স্থল হোক) মৃত্যু সাল ২০১৬ না হয়ে ২০১৭ হবে। কি মজা তাই না …। ২০১৭ তে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। বাধ্যবাধকতা নেই।

তবুও ছাড়তে হবে, ভুলতে হবে।
অবশ্য ছাড়ার প্রক্রিয়া শুরু করেছি অনেক আগে থেকেই,
কেউ বুঝতে পারে, কেউ পারে না। কেউ জানে, কেউ জানে না।
আসলে আমরা সবাই একা। আমি, তুমি সবাই …………………..।

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

2 thoughts on “এলেবেলে – ১৫

  1. ‘প্রতিদিনই ওঠে নতুন সূর্য্য প্রতিদিনই আসে ভোর
    ওঠে না সূর্য্য আসে না সকাল জীবন আঁধারে মোর।
    কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে
    নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশি দিন খেলা করে।’

    জীবন একটা প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

Comments are closed.