মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল।।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রঙ এলো চুল।।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রঙ ছানি
আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল।।
Related Articles
খেলিছ এ বিশ্বলয়ে
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।। শূণ্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে।। তারকা রবি শশী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার সুখে-দুখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে […]
আমি চিরতরে দূরে চলে যাব
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে। তবু আমারে দেবনা ভুলিতে।। তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে । তবু আমারে দেবনা ভুলিতে।। আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারী […]
প্রিয় এমন রাত যেন যায় না
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ, জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।। তুমি আসিবে বলে সুদূর অতিথি জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি, কভু ঘরে আসি কভু বাহিরে চাই।। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আমার কথা যেন […]

