
আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে।
জপি আমি শ্যামের নাম
মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে।
মা হলেন মোর মন্ত্র-গুরু
ঠাকুর হলেন রাধা-শ্যাম।
মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে ।
ডুবে শ্যামা-যমুনাতে,
যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে
মা শ্যাম যবে মোর হানবে হেলা
মা ফুরাবেন মনস্কাম।
মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে ।
আমার মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার,
সেই দোতারায় ঝঙ্কার দেয় ওঙ্কার রব অনিবার।
মহামায়া মায়ার ডোরে, আমি আনবে বেঁধে শ্যামকে সনে
মা উল্লাসে তাই ,আমি উল্লাসে তাই মাকে ডাকি দেখবো সেথায় ব্রজধাম
মা শ্যামা মায়ের কোলে চ’ড়ে জপি আমি শ্যামের নাম
আমার শ্যামা মায়ের কোলে চ’ড়ে …
Related Articles
আমি চিরতরে দূরে চলে যাব
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে। তবু আমারে দেবনা ভুলিতে।। তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে । তবু আমারে দেবনা ভুলিতে।। আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারী […]
আমার কালো মেয়ের
আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন । আমার কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; (মায়ের ) একটু খানি রূপের ঝলক্ […]
মনে পড়ে
মনে পড়ে- মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহিনু এ পারে তুমি ওপারে ভাসালে ভেলা। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর […]


