ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।
Related Articles
হে স্তন্যদায়িনী
তোমার দুধের মধ্যে এত জল কেন ? তোমার দুধের মধ্যে এত ঘন বিশৃঙ্খলা কেন ? রক্ত ঝরে না ভেজালে কোনো সুখ দরজা খোলে না | ময়ূরও নাচে না তাকে দু-নম্বরী সেলামী না দিলে | হাতুড়ির ঘায়ে না ফাটালে রাজার ভাঁড়ার থেকে এক মুঠু খুদ খেতে পায় না চড়ুই | স্বপ্নে যারা পেয়ে গেছে সচেতন ফাউন্টেন […]
ডেথ মেটাল
মুখপুড়ি অবন্তিকা চুমু খেয়ে টিশু দিয়ে ঠোঁট পুঁছে নিলি ? শ্বাসে ভ্যাপসা চোখের তলায় যুদ্ধচিহ্ণ এঁকে ডেথ মেটাল মাথা দোলাচ্ছিস চামড়া জ্যাকেট উপচে লালনীল থঙ গলায় পেতল-বোতাম চোকার ঝাপটাচ্ছিস সেকুইন গ্ল্যাম রকার খোলা চুল কোমরে বুলেট বেল্ট বেশ বুঝতে পারছি তোকে গান ভর করেছে যেন রমণখেলা স্ক্রিমিং আর চেঁচানি-গান তোর কার জন্য কিলিউ কিলিউ কিল […]
জননী জন্মভুমি
যিনি চলে গেলেন তাকে ম্লান মুখেই চলে যেতে দিয়েছি সে জন্য আমার ভেতরে কি কোন গভীর বেদনা আছে ? মানুষ নামের একরকম পাথর, তাতে আলো পড়ে না, অন্ধকারে নড়ে না ,কিছুই হয় না । মাঝে মধ্যে মনে হয় আয়নার সামনে দাড়ালে শুধু আয়নাটাই কথা বলে, কি যে বলে তা শুনবার মানুষ আজ আর আমি খুঁজে […]

