তাই তোমার আনন্দ আমার ‘পর
তুমি তাই এসেছ নীচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর,
তোমার প্রেম হত যে মিছে।
আমায় নিয়ে মেলেছ এই মেলা,
আমার হিয়ায় চলছে রসের খেলা,
মোর জীবনে বিচিত্ররূপ ধরে
তোমার ইচ্ছা তরঙ্গিছে।
তাই তো তুমি রাজার রাজা হয়ে
তবু আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ-বেশে
প্রভু নিত্য আছ জাগি।
তাই তো, প্রভু, হেথায় এল নেমে,
তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে,
মূর্তি তোমার যুগল-সম্মিলনে
সেথায় পূর্ণ প্রকাশিছে।
Related Articles
বাদল-ধারা হল সারা
বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর। গানের পালা শেষ ক’রে দে রে, যাবি অনেক দূর॥ ছাড়ল খেয়া ও পার হতে ভাদ্রদিনের ভরা স্রোতে রে, দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর॥ কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি, মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি। অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি শিশির-ছাওয়া রে আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর॥
সকালবেলায় আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী
সকালবেলায় আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী– আন্ বাঁশি তোর, আয় কবি॥ শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথে গান রেখে যাস আকুল হাওয়ার, নাই যদি রোস নাই র’বি॥ এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে, কুন্দের দুল সীমন্তে। কপোতকূজনকরুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায় তোমার গানের নূপুরমুখর জাগবে আবার এই ছবি॥ Sakal Belar Aloy Baje
যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে ?। কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে ?। যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে ? তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল-হেন তরী সেই সাগরে […]

