আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
পরানপ্রিয়
কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে
তুলে দেখিয়ো ॥
এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল–
এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো ॥
কেন আসে কেন যায় কেহ না জানে।
কে আসে কাহার পাশে কিসের টানে।
রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে,
ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও॥
Related Articles
আজি এসেছি–আজি এসেছি,
আজি এসেছি–আজি এসেছি, এসেছি বঁধু হে, নিয়ে এই হাসি, রূপ, গান। আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি তোমার চরণতলে রাখি এ কুসুমহার, এ হার তোমার গলে দিই বঁধু উপহার, সুধার আধার ভরি, তোমার অধরে ধরি, কর বঁধু কর তায় পান; আজি হৃদয়ের সব আশা, সব সুখ, ভালোবাসা, তোমাতে […]
এরা সুখের লাগি চাহে প্রেম,
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। এমনি মায়ার ছলনা। এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়। তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়। সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল, মিছে আর কেন বল। শশী ঘুমের […]
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল তারা।
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা॥ হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই- আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা॥ চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি, আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে- জনমের মতো হায় হয়ে গেল হারা॥ godhuli-gagane-meghe

