অন্যান্য

প্রিয় গান(তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস)

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস –
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদীন তোর প্রদীপ ভরা জ্বিনে –
কেন বুঝতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে?

ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে।
তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশান,
একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি।
তোকে আলোর আলপিন দিতে পারি,
তোকে বসন্তের দিন দিতে পারি ।

আমাকে খুঁজে দে জল ফড়িং।

ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে ঘুরোর কল সব মিথ্যে আহামরি।
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর অদ্ভুত এ অহংকার।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি।
তোকে আলোর আলপিন দিতে পারি,
তোকে বসন্তের দিন দিতে পারি ।

আমাকে খুঁজে দে জল ফড়িং।
লিরিকঃ অনুপম রায়
শিল্পীঃ শিলাজিৎ মজুমদার

      Jawl-Phoring-Hemlock-Society-Parambrata-Koel-Silajit-Anupam-Srijit-2012
মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

2 thoughts on “প্রিয় গান(তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস)

  1. youtu.be/d59zN-ZwX2k

    অসাধারণ লাগে আমার কাছে সুর কথা এবং চিত্রায়ণ। নস্টালজিক গীতিকাব্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

Comments are closed.