অন্যান্য

প্রিয় গান-১(চলে এসো আজ এ রাতে)

কয়েক দিন ধরে রুপঙ্করের গান শুনছি। নোলা জোনস এর গানকে বাংলা তে পরিবর্তন করেছেন ভালো লাগলো তাই শেয়ার করলাম … আশা করি আপনাদেরও ভালো লাগবে।

চলে এসো আজ এ রাতে
চলে এসো আমার সাথে প্রিয়তমা
তোমার দুচোখ যতদূর
যাব আমি ততদুর প্রিয়তমা
আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ঘেঁসে
তোমার কথা বলছি তোমায় শোনো তুমি
চলে এসো আজ একবার
চলো মরে যাই বারবার প্রিয়তমা

ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো এ মন গহীন
এ ঘোর যেন কাটেনা প্রিয়তমা
শরীর মনের আড়ালে তুমি আছ শুধু তুমি
তুমি এসো আমার কাছে এ গিটারে তুমি বাজে
ভালোবাসো তুমি আমায় তুমি ছাড়া অসহায় প্রিয়তমা

এ গানেরই পথ ঘুরছে এলোমেলো তোমায় খুঁজছে
এ সুর তোমার চারিদিক প্রিয়তমা
বইছে জীবন বেঁচে দাও বেঁচে নিতে দাও আমায়
তোমার এমন ছায়ায় প্রিয়তমা

      chole-esho-priyotoma

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

6 thoughts on “প্রিয় গান-১(চলে এসো আজ এ রাতে)

  1. ‘ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো এ মন গহীন
    এ ঘোর যেন কাটেনা প্রিয়তমা
    শরীর মনের আড়ালে তুমি আছ শুধু তুমি
    তুমি এসো আমার কাছে এ গিটারে তুমি বাজে
    ভালোবাসো তুমি আমায় তুমি ছাড়া অসহায় প্রিয়তমা।’

    ___ হৃদয়ছোঁয়া সুর এবং লিরিক। বেস্ট ওয়ান পোস্ট স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_whistle3.gif

  2. সেই হল লাইফে প্রথম শোনা রুপংকরের গান হল এটা। কত বার যে শুনেছি মনে নাই। এত ভরাট গলা এ প্রজন্মের খুব কম শিল্পীরই আছে। আমার পছন্দের শিল্পী রুপংকর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Comments are closed.