অন্যান্য

এলেবেলে-৯

বাংলাদেশী এক ভদ্রমহিলা আমাকে Basil এর বীজ পাঠাতে বললেন আমি জোগাড় ও করলাম। উনি খুশিতে আটখানা হলেন। জানতে চাইলেন দাম কতো …
আমি দাম জানালাম …

খবর নেই …
আজ উনাকে বললাম দেখেন আমি আপনার সাথে ব্যবসা করতে চাইনি, ইচ্ছাও নেই। আমি বিনা খরচেই আপনার কাছে পাঠাতাম। আপনি একটা ম্যাসেজ তো দিতে পারতেন !!

উনি আমাকে হাইকোর্টের গল্প বললেন … আগামী বছর নাকি জাপান আসবেন।
আমি বললাম কি basil এর বীজ কিনতে নাকি ?
আমি উনাকে বললাম একটা কথা গোপনে বলে দেই basil হচ্ছে তুলসী পাতা।
উনি আবার আমাকে বললেন ওটা Holly basil.

কি করে বোঝাই সব ফুল তো আর পূজায় লাগে না।
ওমলেট এর গল্প মনে পড়ে যায়।

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

4 thoughts on “এলেবেলে-৯

Comments are closed.