একজন প্রশ্ন করল এসব করার সময় কই পাও তুমি ?
আমি বললাম “আমি তোমাদের মতো আকাশ ছুঁতে চাই না ।
তোমার মনে আছে কিনা জানি না ২৪ বছর আগেও আমি তোমাকে তাই বলে ছিলাম ।
দুবেলা দুমুটো খেয়ে জ্যোৎস্না রাতে রবীন্দ্র সঙ্গীত হলেই আমার চলে যাবে ।
আমি এখনো তাই ভাবি ।
আমার অন্য কোন চাওয়া নেই ” সে বলল “তুমি দেখছি আগামী জন্মে নির্বান প্রাপ্ত হবে ।”
নির্বান স্বর্গ এসবে আমার কোন আগ্রহ নেই !
Related Articles
বইয়ের গল্প
দুই দিন আগে আমার এক বন্ধু আমার কাছে ৫ টি বইয়ের নাম জানতে চেয়েছিলেন “যে বই পড়ে আমার মনে হয়েছে অন্যেরও পড়া উচিত”। আমি খুব ভাবনায় পড়ে গেলাম। আমি সব ধরনের বই পড়ি, পড়তে ভালোবাসি। পাঠ্য থেকে অপাঠ্য সব বই- ই। স্কুল জীবনে পাঠ্য বইয়ের ভিতরে লুকিয়ে অপাঠ্য বই পড়েছি। রোমেনা আফাজের “দস্যু বনহুর”। কাজী […]
এলেবেলে-১৮
আমার কোম্পানীতে ১০ জন মহিলা এসেছেন চীন থেকে এরা ট্রেনিং এর নাম করে তিন বছর জাপানে কাজ (বিদেশী শ্রমিক হিসাবে ) করবেন। ওদের সাথে একজন চীনা কোম্পানীর অফিসিয়াল ছিলেন। আমিও বিদেশী দেখে আমার সাথে নিজ থেকেই কথা বলা শুরু করলেন। তিনি আমাকে চীনের অনেক উন্নতির খবর শোনালেন। দশ বছর আগে যারা সাইকেলে চড়তো; তাদের এখন […]
এলেবেলে-১
নব্বইয়ের দশকে কিশোরগঞ্জে কর্মকালীন সময়ে আমার এক সহকারীর নাম ছিলো মাহতাব । বউকে খুব ভয় পেতো ,বউয়ের নির্দেশ ছিলো সন্ধ্যা সাতটার পর ঘরের বাহিরে থাকা চলবে না । কিন্তু মাহতাব যদি আমার সাথে রাত দশটা পর্যন্তও থাকে বউ কিছু বলবে না । মাঝে মাঝে আমাকে এনিয়ে তাঁর বউয়ের কাছে সাক্ষী দিতে হতো (সব সময় যে […]

