অন্যান্য

কান্নার মতো গভীর তো আর কিছুই নেই

1209188_10202099263672067_1892385830_nআমি খুব অবাক হই…
নিজের কষ্ট, নিজের দুঃখ কত সহজে মানুষ অন্যের কাছে বলে ফেলতে পারে । সবার সামনে কাঁদতে পারে কত সহজে । সামাজিকতা রক্ষার জন্যেও কতজনকে কাদতে দেখেছি ।
আমি পারলাম না ,পারি না ।
তোমার কাছেই শোনা, অনেক বছর আগে একদিন তোমার মা নাকি আমার মনটা পাথর দিয়ে গড়া বলেছিলেন ।
হতে পারে ,সব মানুষের মন কি এক ধাতুতে গড়া। আমারটা না হয় পাথরেই গড়া হলো ।
আমার যখন কষ্টের কথা মনে আসে আমি সেসব কথা নিজের সাথে নিজেকে বলি।
যখন কাঁদতে ইচ্ছে করে তখন ঘরের সব বাতি নিভিয়ে অন্ধকারে কাঁদি ।কেদে কেঁদে কতো রাত ভোর করেছি । জাপানী ভাষায় একটা কথা আছে “ছেলে মানুষের কাঁদতে নেই ” । আমার জীবনে এ পর্যন্ত দুজন মেয়ে মানুষকে কাঁদতে দেখিনি ।আমি মাঝে মাঝে ভাবি কাঁদলে ওদের কেমন দেখাবে। কান্নার মতো গভীর তো আর কিছু নেই । একের দুঃখ অন্যকে স্পর্শ করে না কিন্তু একজনের কান্না অন্যকে শিক্ত করে যায় ।
গান শুনতে ইচ্ছে করলে হেয়ার ফোন দিয়ে গান শুনি , কি জান এভাবে গান শুনলে গানের প্রতিটি কথা হৃদয়ের গভীরে পৌছায় ।আমাদের অনেকেই নিজের চেয়ে অন্যকে শোনানোর জন্য গান শুনে । আমার ভালো লাগার সাথে অপরের ভালো লাগা গুলিয়ে ফেলি আমরা অথবা এক করে নেওয়ার আপ্রান চেষ্টা করি । তোমার যদি কখনো সময় হয় রাত গভীর হলে ছাদের এক কোনে বসে চোখ বন্ধ করে হেয়ার ফোন কানে লাগিয়ে তোমার প্রিয় গান গুলো শুনে দেখ । দেখবে এর আগে শোনা একই গান গুলো অদ্ভুত ভালো লাগায় তোমাকে ভরিয়ে দেবে ।
আমি আমার মতো …।
ভালো থেকো, সুস্থ থেকো,সুন্দর থেকো । শুধু নিজের জন্যে ।
মিতা

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

One thought on “কান্নার মতো গভীর তো আর কিছুই নেই

Comments are closed.