কবিতা

পরের অধীন=স্বাধীন

তুমি এসেছ বলে হে স্বাধীনতা-
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলজুরে ছিয়ানব্বই কিংবা তারও বেশি দেশপ্রেমিকের ঘনঘটা।
তোমার আবির্ভাবেই হেসেছে সুবির্দা, সত্যজিৎ, সাগর রুনি!
পিছিয়ে নেই সিএনজি কিংবা বাস চালোকেরাও;
দিয়েগেছে তোমায় আগমনি অর্ঘ,
তোমার কারণেই হেসেছে বুয়েট ঢাবির ছাত্ররা,
রক্তের দামে কিনেছে অসময়ে স্বর্গ।

তুমি এসেছ বলে হে স্বাধীনতা –
৩০৬ টি হাড়ে আজ বেড়ী পরানোর স্থীর উল্লাস।
ভুলেছি কৃত্তিম কোনো সুখের ভাজ, কিংবা না পেয়ে পাবার প্রখর আনন্দ;
ভুলেগেছি জীবনের স্বাদ।
মোবারক মিয়ার চায়ের দোকান ছেড়েছি, ছেড়েছি উন্মাত্ত আড্ডা;
নুরুটাও ভাল আছে ভালো আছে নিশী কন্যা নিরা!
বের হয়নি তারা কাজে, পায়নি স্বাধীন নাগরিকের পরাধীন পীড়া।

তুমি এসেছ বলে হে স্বাধীনতা-
টম এন্ড জেরী, ডোরেমনের কাটতি বহুগুন।
ফিফা-২০১৩ ,ভাইছ সিটি চলছে দ্বীগুন, তিনগুন চা্রগুন; না আরো বেশী!
শুধু পথ হারিয়েছে,
শিশুদের একচিলতে মাঠের সস্তা নিরাপত্তা!

টুকলু খেয়েছে সেন্ডুইচ, তিতলি খেয়েছে পিজা,
পায়নি কেবল রাস্তার পাশে দাড়িয়ে ছেগারিনের আচার কিংবা
টক মিষ্টি ঝাল খেয়ে পেট পোড়ানোর জ্বালা ।

তুমি এসেছ বলে হে স্বাধীনতা-
চাপ বেড়েছে কীবোরর্ডের ক্ষীয়মান চোখের নজর।
দেখেছি হিন্দী ইংলিশ মুভি,রহস্য উদ্ধার করেছি উপুর্জপুরি মিস্ট্রীর
কেবল দেখেও বুঝি নি আমার বাংলা মায়ের ছলা!!

তুমি এসেছিলে বলেই-
শিপলু বেকার, চিন্তায় তার ভবিষিৎ হতাশার শিকার।
তিনদিন যায়নি টিউশানিতে, চারদিন ছিল ক্লাশ!
পরের মাসেই মেস খরচ কিংবা ইয়াসমিনের সাথে ৫টাকার বাদাম খাওয়া;
হবে কি হবে না খোঁজও নিলে না তার।

তুমি এসেছিলে বলে হে স্বাধিনতা-

তুমি আসনি স্বাধীনতা!
আবারো কবিতা লিখবে শামসুর রাহমান
“তুমি আসবে বলে হে স্বাধীনতা” ।।

মৃদু ধ্বনি
মৃদু ধ্বনি
আমি সনেট (মৃদু ধ্বনি) এই নাম নিয়েই পঞ্চম শ্রেণী পর্যন্ত বড় হয়েছিলাম! হঠাৎ কী এক অজানা কারনে জানতে পারলাম আমার নাম আসলে "রাসেল"!! যা এখন পর্যন্ত আমি সার্টিফিকেটে ব্যবহার করে আসছি... :) মানচিত্রের ছোট্ট একটি দেশ "বাংলাদেশ" সেই দেশের ক্ষুদ্রতম জ়েলা "শরীয়তপুর" শহরে জন্ম... আমি খুবই সাধারন এবং মনে হয় অনেকটা স্বার্থপরও...সাধারন কারন আমি চায়ের দোকানে আমার প্রাপ্য দুই টাকার জন্য পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারি, চালের দাম কেজিতে দশ টাকা বাড়লে আমার কিছু যায়-আসে না! কিন্তু সিগারেটের দাম ৫০পয়সা বাড়ালে খুব কষ্ট হয় তাই আমি স্বার্থপর...... ভালবাসি ঘুরে বেড়াতে কিন্তু আশ্চর্যজনক ব্যপার হল আমি খুব বেশি জায়গা দেখিনি!! তাই মাঝে মাঝে মনে হয় "না পাওয়াই ভালবাসা আর অপূর্ণতার তৃপ্তিই প্রকৃত তৃপ্তি"...... কিছু সস্তা দর্শন:- ক্ষণিক সময়ের এই পৃথিবীতে বেঁচে থাকর অলীক মায়া গুলোকে পূর্ণতা দেয়ার প্রয়াসে যদি এত দাবি থাকে তাহলে অবশ্যই আমার প্রতিটি নিশ্বাসে ব্যবহৃত অক্সিজেনে সৃষ্টিকর্তার(আল্লাহ) দাবী অনসীকার্য; আবেগ নয় বিশ্বাস -নিজ একমাত্র মৃত্যুর পরই মানুষ সকল হিংসা-বিদ্বেস এবং সংকীর্নতার উর্ধ্বে চলে যায়। জীবনটা অলিক মৃত্যুটাই সত্য; ধ্রুব! -নিজ বরই বৈচিত্রময় এই পৃথিবী;তার চেয়েও বিচিত্র এতে বসবাসরত প্রানীগুলো -নিজ ভ্রুনের ন্যায় মহীরুপ ধারনের অভিলাষ ছিল না। আমিতো সাদা রক্ত ধারন করে আড়াই দিন বাঁচার স্বপ্নে বিভর!!! -নিজ চলে যেতে চাইছ? মুক্তি দিলাম।। তবে মনে রেখ- বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইডও আমরা ছেড়ে দেই!! এবং তা বেঁচে থাকার তাগিদেই। -নিজ বৃত্তবন্দী তোমার জীবন,পাখির মত মন; নির্ভুল তোমার নিয়তি, সপ্নের সাথে অহর্নিশ সন্ধি| বড়ই অদ্ভুদ এই মনুষ্য জাতি!! -নিজ