অন্যান্য

প্রিয় গান-৪ (তোমার টানে সারাবেলার গানে)

তোমার টানে সারা বেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে
তোমার টানে সারা বেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে
তোমার টানে সারা বেলার গানে

নিষেধ মানবে দিবা নিশি হৃদয়
তোমার কান্না সেকি আমারও নয়
নিষেধ মানবে দিবা নিশি হৃদয়
তোমার কান্না সেকি আমারও নয়
কালের হিসাব দেবে কোন্ সঞ্চয়
কি যন্ত্রনা পথিক প্রানে
তোমার টানে সারা বেলার গানে

তোমার সঙ্গে একা দেখে হবে
আমার সুজন তুমি কথা দেবে
তোমার সঙ্গে একা দেখে হবে
আমার সুজন তুমি কথা দেবে
ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে
তুমিই পাবে অধীর প্রানে
তোমার টানে সারা বেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে
তোমার টানে সারা বেলার গানে

শিল্পী – রূপঙ্কর বাগচী।

      Tomar-Tane-Sarabelar-gane
মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।

2 thoughts on “প্রিয় গান-৪ (তোমার টানে সারাবেলার গানে)

  1. তোমার টানে সারা বেলার গানে
    ভোরের অন্তমিল নিশীথ জানে
    তোমার টানে সারা বেলার গানে।

    ___ শুরুর দিকে কথালাপ ভালো লেগেছে।
    গানটি লাইভ প্রোগ্রাম তাই রেকর্ডিং এ কিছুটা যান্ত্রিক ত্রুটি রয়েছে মনে হলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

Comments are closed.